নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-
শিলিগুড়ি থেকে কলকাতাগামী যাত্রীবাহি বেসরকারি একটি বাস উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বরট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি করে যায়। এই ঘটনায় জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনা ঘটনার সাথে সাথে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। বাসের কাঁচ ভেঙ্গে যাত্রীদেরকে উদ্ধার করা হয়। ঘটনার ফলে ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানা পুলিশ।দুর্ঘটনা গ্রস্থ্য বাসটিকে পুলিশ ক্রেনের মাধ্যমে উদ্ধার করা করা হয়। কিছু খনের মধ্যেই যানজট খুলে যায়।

No comments:
Post a Comment